বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

“আমাকে বোকা বানাতে পারবে না”-সারা-শুভমনের প্রেমে ভাঙন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১৫:০৩

একজন ভারতীয় লিজেন্ড ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কন্যা, অন্যজন ক্রিকেট দুনিয়ার উদীয়মান তারকা। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। ২০২০ সাল থেকে সারা তেন্ডুলকর ও শুভমন গিলের মধ্যে সম্পর্কের গুজব ছিল আলোচনায়।

শুভমনের খেলা দেখতে প্রায়ই মাঠে হাজির হতেন সারা। সামাজিক মাধ্যমে একে অপরের ছবিতে মন্তব্য, বলিউড পার্টিতে একসঙ্গে উপস্থিতি। সব মিলিয়ে তাঁরা ছিলেন নজরে। তবে এবার সেই সম্পর্কেই এসেছে টানাপোড়েন। সারা ইনস্টাগ্রামে শুভমনকে আনফলো করেছেন, এবং শুভমনও একই পথে হাঁটেন।

শুধু তাই নয়, দিন কয়েক আগে সারা এক ইঙ্গিতপূর্ণ পোস্টে লেখেন, “আমাকে বোকা বানাতে পারবে না।” তাঁর ওই বার্তা ঘিরে শুরু হয় জল্পনা—তবে কি বারবার সম্পর্কের গুঞ্জন শুনে বিরক্ত সারা?

শুভমনের ব্যক্তিগত জীবন ঘিরে আগে থেকেই নানা গুঞ্জন ছিল। কখনও পাঞ্জাবি ছবির নায়িকা, কখনও অবনীত কৌরের সঙ্গে সম্পর্কের জল্পনা ছড়ায়। এদিকে সারার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবরও সমান্তরালে চলছিল। আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, শুভমন খেললেই মাঠে থাকতেন সারা। কিন্তু এবার হয়তো সেই সম্পর্কের মোড় ঘুরেছে।

তাঁরা দু’জনেই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ না খুললেও, ইনস্টাগ্রামে আনফলো এবং ইঙ্গিতপূর্ণ বার্তা তাঁদের দূরত্বের ইঙ্গিত দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর