বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বার্লিন সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১৩:২০

আগামী মে মাসের ১৩-১৪ জার্মানির বার্লিনে হতে যাওয়া জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রনালয়। সম্মেলনে অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন যোগ দেবার কথা রয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতকালে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাক্ষাতকালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ব্যতিক্রমী অবদানের ভুয়সী প্রসংশা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষায় সহায়তা, বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার এবং বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বজায় রাখার জন্য বাংলাদেশের অটল নিষ্ঠা এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অসামান্য অবদানের প্রশংসা করে মার্কিন সরকার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিরক্ষায় বাংলাদেশের গতিশীল ভূমিকার উপর জোর দেয়।

উপদেষ্টা বার্লিনে চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষাপরিষদের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তার অংশগ্রহণ করার কথা জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলকে জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর