শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওয়ারীতে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৬:৩৫

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে ওয়ারী স্ট্রীট জমজম টাওয়ারের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন: কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের মো. মুসার ছেলে মোহাম্মদ মুঈদ (৩২) এবং তার স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫)। রত্না জেলার চৌদ্দগ্রাম উপজেলার জয়নাল আবেদিনের মেয়ে। ময়নাতদন্তের জন্য রোববার (২১ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহাম্মদ জানান, মুঈদের মরদেহ অর্ধগলিত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। একই বিছানায় মৃত অবস্থায় পড়েছিলেন তার স্ত্রী রত্না। সিআইডি ক্রাইম সিন মরদেহের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এসআই আরও জানান, ওই বাসায় স্বামী স্ত্রী দুজন থাকতেন। তারা কারো সঙ্গে তেমন যোগাযোগ করতেন না। এক কাজের বুয়া ওই বাসায় কাজ করতেন। তবে দুই মাস যাবত কাজের বুয়ার বেতন দিতে পারছিলেন না। গত ঈদের পরে বেতন দেয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকেলে বেতন নেয়ার উদ্দেশ্যে কাজের বুয়া ওই বাসায় যান এবং অনেকক্ষণ কলিংবেল টিপেও কোন সাড়াশব্দ না পেয়ে চলে যান। এরপর শনিবার বিকেলে আবার এসে বাড়িওয়ালার মাধ্যমে ওই বাসায় যান।

তখন অনেকক্ষণ কলিংবেল টিপে সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ওই বাসায় গিয়ে কেচিগেটের তালা ভেঙে ভিতরে ঢুকে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে। পাশেই একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল। ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সঙ্গে কোন যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোন সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেয়ার দরকার নাই।’

এসআই জানান, মুঈদ দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার স্ত্রী রত্না বাসার বাইরে কোথাও বের হতেন না। ধারণা করা হচ্ছে, স্বামী ৪-৫দিন আগে মারা গেছেন। এই শোকে স্ত্রী বিষাক্ত কিছু সেবন করে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, মৃত মুঈদের বড় ভাই ডা. মুগলী সানি জানান, তাদের সঙ্গে ২০২১ সালের পর থেকে আর কোন যোগাযোগ নেই পরিবারের। ঢাকার কোথায় থাকতেন তাও তারা জানতো না। মুঈদ আমেরিকা যাওয়ার কথা ছিল। শনিবার সন্ধ্যায় পুলিশের মাধ্যমে তাদের মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন পরিবার। তবে কীভাবে তারা মারা গেছেন তা কারো জানা নেই।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সালা আহমেদ জানান, স্বামী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। স্ত্রী টুকটাক কাজ করতেন। তারা আর্থিক অভাব অনটনে ছিলেন। বাড়ি ভাড়াও দিতে পারতেন না। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, স্বামী তিন থেকে চারদিন আগে মারা গেছেন। আর স্ত্রী স্বামীর দুএকদিন পরে মারা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর