শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হুতির হামলায় সবচেয়ে অত্যাধুনিক ২০টি ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫, ১৩:১২

হুতির হামলায় নাস্তানাবুদ অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এই বিদ্রোহী বাহিনীর হামলায় সবচেয়ে অত্যাধুনিক ২০টি ড্রোন হারিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম ইউএস এমকিউ-৯ রিপার। সর্বশেষ শনিবার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এ ধরনের একটি ড্রোন ধ্বংস হয়েছে। গাজায় ইসরায়েলি নৃশংসতা হামলা শুরুর পর থেকে এ নিয়ে এমন ২০টি ড্রোন ধ্বংস করেছে হুতি।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সিনিয়র সাংবাদিক জেনিফার গ্রিফিন। তিনি বলেন, কয়েকটি সূত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসনের সময়ে হুতির হামলায় ৬টি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী টানা ৩৫ দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে। লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও।

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে প্রতিটি এমকিউ-৯ ড্রোনের দাম প্রায় ৩০ মিলিয়ন ডলার। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৬টি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতি। তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে, এই সংখ্যা ২০টির মতো হতে পারে।

পোস্টে আরও বলা হয়, বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। এমন চাহিদা সম্পন্ন অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি।

এই ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভান্ডারে খুব যে বেশি রয়েছে তাও নয়। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে ২৩০টির মতো এমকিউ-৯ ছিল।

এগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ, যা নজরদারি এবং লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের ড্রোন হারানো সবচেয়ে শক্তিধর দেশটির সামরিক অপারেশন এবং কৌশলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর