বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

পাকিস্তানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তবে এতে কোন হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল এবং এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।

রাষ্ট্র পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) জানিয়েছে, জাতীয় ভূ-কম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সকাল ১১টা ৪৮ মিনিটে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, শেখুপুরা, অ্যাবোটাবাদ, অ্যাটক, হরিপুর, মানসেহরা, পেশোয়ার, নওশেরা, মারদান, হরিপুর, সোয়াত, চিত্রাল, শাংলা, মালাকান্দ, মুজাফফরাবাদ এবং আরও বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ‘

এপিপির তথ্য অনুসারে, কম্পন অনুভব করার পর আতঙ্কিত নাগরিকরা তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে কুরআনের আয়াত পাঠ শুরু করে।

এতে আরও বলা হয়েছে, এখনও পর্যন্ত দেশের কোনও অংশ থেকে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পগুলোর মধ্যে ছিল ২০০৫ সালের কাশ্মীরের ভূমিকম্প। এর মাত্রা ছিল ৭.৬ আর এুতে ৮৬ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

২০১৩ সালে, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার ফলে ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর