বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা, প্রাণ বাঁচাতে গুলি চালালেন যাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৫:২৪

ছুরি হাতে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন তিনি। এই পরিস্থিতিতে প্রাণের মায়া ত্যাগ করে এগিয়ে আসেন এক যাত্রী। গুলি চালিয়ে ঝাঁজরা করে দেন হামলাকারীকে।

মধ্য আমেরিকার বেলিজে সান পেড্রোগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে এ ঘটনা ঘটে। সেই সময় ওই বিমানে ছিলেন ১৪ জন যাত্রী। অভিযুক্ত ব্যক্তি বিমান ছিনতাইয়ের চেষ্টা করলে বিমানের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

ইতোমধ্যেই সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। জানা গেছে, হামলাকারী ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৯ বছর। বেলিজের পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম জানা না গেলেও পরে তদন্তে জানা গেছে হামলাকারীর নাম আকিনিয়েলা সাওয়া টেলর। তিনি মার্কিন নাগরিক। তবে ওই ব্যক্তি কীভাবে বিমানে ছুরি নিয়ে উঠেছিল, তা এখনও স্পষ্ট হওয়া যায়নি।

‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ট্রপিক এয়ারের ‘ভি৩এইচআইজি’ বিমান করোজাল থেকে বেলিজ সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটি নিয়মিত ওই পথে যাতায়াত করে বলে জানা গেছে। বৃহস্পতিবারও যাত্রা শুরু করেছিল।

কিন্তু বিমানটি উড্ডয়ন শুরু করার কিছুক্ষণ পরেই ৪৯ বছর বয়সী এক প্রৌঢ় একটি ছুরি নিয়ে সহযাত্রীদের আক্রমণ করা শুরু করেন। বিমানচালককেও হুমকি দিতে থাকেন। তখনই বিমানে থাকা অন্য এক যাত্রী হামলাকারীকে লক্ষ্য করে গুলি করেন। মৃত্যু হয় তার।

‘আরটি.কম’ নামে এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিমানে আরও জ্বালানি ভরার জন্য এবং তাকে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার দাবি করেছিলেন হামলাকারী।

পুলিশ কমিশনার ওই যাত্রীর সাহসের প্রশংসা করেছেন। কারণ, তার তৎপরতাতেই মাঝ আকাশে রেহাই মিলেছে বিমানের যাত্রীদের। টেলরের ওপর গুলি চালানো যাত্রীর প্রশংসা করে তাকে ‘নায়ক’ তকমাও দিয়েছেন বেলিজের পুলিশ কমিশনার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর