বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রাইজ ইন রেড’ কর্মসূচি আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১৪:৩০

আন্দোলনের ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শনিবার (১৯ এপ্রিল) সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বা গুরুত্বপূর্ণ স্থানে ‘প্ল্যাকার্ড হাতে মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘রাইজ ইন রেড’।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামে পেজে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের সার্বিক আপডেট এই পেজে দিয়ে আসছেন শিক্ষার্থীরা।

ফেসবুক পেজে বলা হয়েছে, শনিবার (১৯ এপ্রিল) আমাদের কর্মসূচির নাম ‘Rise in red’ (রাইজ ইন রেড) ঘোষণা করা হলো। আন্দোলনের সার্বিক আপডেট এই পেজে দিয়ে আসছেন শিক্ষার্থীরা।

ফেসবুক পেজের তথ্যানুযায়ী, শনিবার সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে সকাল সাড়ে ১১টা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।

এই কর্মসূচির আওতায় কুমিল্লায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়ায় প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।

পাশাপাশি, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর