শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রান্নার আগুন থেকে নৌকাডুবি, কঙ্গোয় নিহত ১৪৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫, ১২:৫০

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডি আর কঙ্গো) একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগা ও তারপর ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায় ৫০০ যাত্রী ছিলেন। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, “এইচ বি কঙ্গোলো” নামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলোম্বা অঞ্চলের দিকে যাচ্ছিল। পথে এমবানদাকা এলাকায় পৌঁছানোর পর নৌকাটিতে আগুন ধরে যায় এবং দ্রুতই সেটি ডুবে যায়।

নৌকা থেকে প্রায় ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের শরীরে আগুনে পোড়া ক্ষত রয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কঙ্গোর নদী পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা কম্পেটেন্ট লোয়োকো অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, নৌকার ডেকে এক নারী রান্না করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

ডি আর কঙ্গোতে এ ধরনের নৌকাডুবি বিরল ঘটনা নয়। সেখানে গণপরিবহন হিসেবে ব্যবহৃত নৌকাগুলোর অধিকাংশই পুরনো ও ত্রুটিপূর্ণ। এর পাশাপাশি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বা মালপত্র বহনের প্রবণতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

২০২৪ সালে কঙ্গোর পূর্বাঞ্চলের কিভু হ্রদে নৌকাডুবিতে ৭৮ জন এবং একই বছরের ডিসেম্বরে পশ্চিমাঞ্চলের নদীতে নৌকাডুবে অন্তত ২২ জন নিহত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর