বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১৬:০৪

বিশ্বের শহরগুলোর বায়ু মানের সূচকে আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বাতাসের স্কোর ১৮৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ সকাল ১০টায় প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি অন্যতম প্রধান দূষণকারী উপাদান। এই উপাদানের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের চেয়ে ২০ গুণেরও বেশি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সবচেয়ে দূষিত বাতাস ছিল বেচারাম দেউড়ি (২১৪) এবং মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসারস কোয়ার্টার (২০৫) এলাকায়। এই দুটি এলাকা ‘অস্বাস্থ্যকর’ বাতাসের জন্য পরিচিত, যেখানে বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে।

এছাড়া, অন্যান্য দূষিত এলাকা হিসেবে রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮৯), মহাখালীর আইসিডিডিআরবি (১৮৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৮১), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭৭), গুলশান লেক পার্ক (১৭০), এবং পীরেরবাগ রেললাইন এলাকা (১৬১)। এই সব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকা দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছে, যেখানে নেপালের কাঠমান্ডু দ্বিতীয় এবং সেনেগালের ডাকার ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে। এসব শহরের বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

বায়ু মানের সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত থাকলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর উপরে গেলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর