শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীতে বখাটেদের হামলায় খুন হলেন বাবা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৮

রাজশাহী নগরীতে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক। নিহত আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করেন বাবা আকরাম। এর পরিপ্রেক্ষিতে উত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এরপর বুধবার রাতে আকরামকে ইট দিয়ে আঘাত করে আহত করেন উত্যক্তকারীরা।

আহত আকরামকে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় একই এলাকার নান্টু, বিশাল এবং রতনসহ বেশ কয়েকজন জড়িত বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান বলেন, তালাইমারি শহিদ মিনারের পাশে বখাটেদের হামলায় আহত হন আকরাম হোসেন। পরে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর