বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৬:১৬

ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দাবি তেলের দাম ফর্মুলা অনুসারে যা আসে তার থেকে ৯ টাকা কম নির্ধারণ করেছে সরকার। যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক সচিবালয়ে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

ভোজ্য তেলে দুই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তিনি বলেন ব্যবসায়ীদের পেঁয়াজে মজুদ বাড়ানো প্রবণতায় দাম কিছুটা বাড়ছে। তবে পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না।

চালের মূল্য বৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন বন্যার ক্ষতি এখনো কাটিয়ে ওঠা যায়নি। দুই সপ্তাহের মধ্যে বোরো ধান উঠলে বাজারে স্বস্তি আসবে। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরে মার্কিন শুল্ক আরোপ নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, "আগামী দুই সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। সামষ্টিক অর্থনীতির যে অবস্থান অর্থনৈতিক যে অবস্থান এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর