বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চাটমোহরে ভুট্টা ক্ষেতে নিখোঁজের পরের দিন ৭ বছরের শিশুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫, ১৭:৩২

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর রামপুর গজারগাড়ি বিলে ভুট্টা খেতে ৭ বছরের মেয়ের লাশ পাওয়া গেছে। শিশুটি পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোনাইল গাড়ফা উত্তরপাড়ার মালয়েশিয়া প্রবাসী মোঃ জাহিদুল ইসলামের মেয়ে জুই খাতুন। স্থানীয় একটি হেফজখানার ১ম শ্রেণীর ছাত্রী জুই।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির অদূরে ভুট্টা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনার স্থান থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শিশু মেয়েটাকে ধর্ষণের পরে মুখাবয়ব এসিড দিয়ে পুড়িয়ে ভুট্টা ক্ষেতে রেখে গেছে ধর্ষণকারীরা।

শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকেরা শিশুটিকে ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় শিশুটির পরনে কোন কাপড় ছিলো না। তার মুখমন্ডল সম্পূর্ণই পোড়া। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড ধর্ষকেরা এবং মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। এর আগে নববর্ষের দিন সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ। তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, চাটমোহর এলাকায় মৃতদেহটি পাওয়া গেলেও শিশুটির বাড়ি সীমান্তবর্তী উপজেলা বড়াইগ্রামে। ইতোমধ্যে দুর্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা ধর্ষণের শিকার হয়েছে কিনা তা মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর