বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিরাজগঞ্জে পাঁচ ডাকাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫, ১৭:২৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি গলানোর কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সোম ও মঙ্গলবার গাজীপুর ও তাড়াশ থেকে পাঁচ জনকে গ্রেফতার করেন। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কাভার্ডভ্যান ও লুট হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলো তাড়াশ উপজেলার পলাশী গ্রামের মজনু প্রামানিকে ছেলে লাবু প্রামানিক (৪০), বড় পাওতা গ্রামের দবির সেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও সাচানদিঘী গ্রামের মৃত মজনু শাহের ছেলে ইয়াকুব শাহ (২৩) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াহাব আলী পলানের ছেলে ওয়াসিম পলান (২৩) ও একই উপজেলার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাড়াশ উপজেলার হেদারখাল এলাকায় অবস্থিত পুরাতন অটো ও চার্জার গাড়ির ব্যাটারি গলিয়ে সীসা বের করার কারখানায় গত ১৩ মার্চ ডাকাতির ঘটনা ঘটে। ২৫ থেকে ৩০জনের একটি ডাকাত দল কারখানায় ঢুকে শ্রমিকদের বেঁধে রেখে ৭০ হাজার নগদ টাকাসহ প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা হয়। ঘটনার এক মাস পর গত রবিবার রাতে গাজীপুর থেকে দুই ডাকাত এবং সোমবার ভোরে তাড়াশ থেকে ৩জনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, ৩টি চাইনিজ কুড়াল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে তারা ৫ জনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। সন্ধ্যার পর বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর