বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাঠে নামছেন মুস্তাফিজ, খেলবেন সুপার লিগে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫, ১৭:১২

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দেখা যাবে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) মোহামেডান কর্তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, মুস্তাফিজ মোহামেডানের হয়ে সুপার লিগ খেলবেন।

এবারের দল-বদলে কোনো দল আগ্রহ দেখায়নি মুস্তাফিজের প্রতি। আবার আইপিএল ও পিএসএল থেকে ডাক আসতে পারে, এমন ভাবনা থেকে মুস্তাফিজও কোনো দলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেননি।

কিন্তু ভাবনার কোনোটিই বাস্তবে রূপ নেয়নি। আইপিএল কিংবা পিএসএল-কোনোটিতেই দল পাননি মুস্তাফিজ। যে কারণে বাঁহাতি এ পেসার বেকারই বসে ছিলেন। অবশেষে তার সাবেক ক্লাব প্রাইম ব্যাংকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেই ‘কাটার মাস্টার’কে দলে টেনেছে মোহামেডান।

গেল রবিবার শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। গ্রুপপর্ব শেষে আগামীকাল বুধবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে সুপার লিগের খেলা। সুপার লিগের প্রথম ম্যাচ থেকেই সাদা-কালো শিবিরের হয়ে খেলবেন মুস্তাফিজ।

জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মোহামেডানের ক্রিকেটারদের সঙ্গে শেরে বাংলার একাডেমি মাঠে অনুশীলনও করেছেন বাঁহাতি পেসার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর