বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কাঁচামালসহ ২১ লাখ টাকার চোলাই মদ জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫, ১৬:৪৪

দিনাজপুরের বিরামপুর থানা সংলগ্ন পাহান পট্টি এলাকায় চোলাই মদ তৈরির কাঁচামাল মজুদ ও চোলাই মদ তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন।

এ সময় পাহান পট্টি আদিবাসী এলাকার কয়েকটি বাড়িতে অভিযানে চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল, প্রস্তুতকৃত চোলাই মদ, বোতলজাত চোলাই মদ ও চিরোজপাতার গুঁড়াসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।শনিবার (১২ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের পাহান পট্টি আদিবাসী এলাকায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাহান পট্টি আদিবাসীপাড়ার কয়েকটি বাড়ি থেকে ৪০ বস্তা চোলাই মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা, প্রস্তুতকৃত চোলাই মদ ২২ লিটার, যার আনুমানিক মূল্য ৮ হাজার ৮০০ টাকা, বোতলজাত চোলাই মদ ২৫ পিস, যার আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকাসহ চিরোজপাতার গুঁড়া ৪০ কেজি, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকসহ সঙ্গীয় ফোর্স।

পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের উপস্থিতিতে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া ব্রিজের নিচে ছোট যমুনা নদীর পানিতে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ওই থানা সংলগ্ন পাহান পট্টি আদিবাসী এলাকায় এর এক মাস আগেও অভিযান পরিচালনা করে চোলাই মদ জব্দ করা হয়েছিল।'

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর