শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পহেলা বৈশাখ ঘিরে নাগালের বাইরে ইলিশের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫, ১৫:২১

পয়লা বৈশাখ মানেই পান্তা-ইলিশ, আর পান্তা-ইলিশ মানেই যেন বাঙালির এক অন্যরকম রসনা ও রীতি। কিন্তু প্রতিবারের মতো এবারও বৈশাখে সেই ইলিশ যেন হয়ে উঠেছে মধ্যবিত্তের জন্য এক ফাঁদ। ইলিশের দামে এখন বৈশাখী উত্তাপ।

এমনিতেই ইলিশের দাম চড়া। আর পহেলা বৈশাখ উপলক্ষে তা যেন ক্রেতার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। যে ইলিশ যত বড়, তার দর তত বেশি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাজারে হঠাৎ করেই কয়েকগুণ দাম বেড়েছে ইলিশের।

রাজধানীর প্রায় বড় বাজারগুলোতেই ইলিশের কেজি প্রতি দাম বেড়েছে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত। রবিবার রাজধানীর কারওয়ান বাজার, বনানী, বাড্ডা, নিউমার্কেট, মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। দেখা যায়, ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের একটি ইলিশের দাম উঠেছে মানভেদে ২,২০০ থেকে ৩,০০০ টাকায়। আর মাঝারি আকৃতির ইলিশের কেজি ২৮০০-৩০০০ টাকার নিচে মিলছে না। আর সবচেয়ে বড় আকৃতির ইলিশ মাছ ৩৫০০-৩৭০০ টাকা দাম চাওয়া হচ্ছে।

ইলিশ কিনতে আসা অনেকেই হতাশার সুরে বলছেন, পহেলা বৈশাখকে ঘিরে সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশের দাম। চলতি সপ্তাহে ইলিশের চড়া দাম দেখে বিশ্বাস করতেই কষ্ট হয় যে আমাদের দেশের মাছ। কিন্তু ইলিশের দামের এ অবস্থা কেন? গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে উৎপাদনও বাড়ছে ইলিশের। কিন্তু উচ্চমূল্যের কারণে দেশের এই মাছটির স্বাদ নিতে পারছে না সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, বৈশাখ উপলক্ষ্যে হঠাৎ করেই ইলিশের চাহিদা বেড়ে গেছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম। কারণ, মৌসুম না থাকায় সাগরে বা নদীতে খুব বেশি ইলিশ ধরা পড়ছে না। আবার সব নিষিদ্ধ মৌসুম হওয়ার কারণে সব নদীতে জেলেরা জাল ফেলতে পারছেন না। ফলে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। তবে ভোক্তারা এজন্য অসাধু চক্রের কারসাজিকে দায়ী করছেন। তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে ইলিশের দাম বাড়াচ্ছে। তা না হলে ইলিশ মাছের এত দাম কেন হবে?

মিরপুর-১ এর বাসিন্দা সিকদার আনজাবিন রহমান বলেন, বৈশাখে পান্তা ইলিশ খাবে-বাচ্চাদের এমন আবদারে ইলিশ কিনতে এসে বিব্রত না বিরক্ত হচ্ছি। যে বাজেট করে বাসা থেকে বের হয়েছি, তাতে ইলিশ মাছ কিনতে পারছি না। বাচ্চাদের কি বলে যে শান্তনা দিব। ওদের কাছে লজ্জাই পেতে হবে।

নুরুল হাবিব নামের এক বিক্রেতা বলেন, এক সময় ইলিশ মাছ খাওয়ার খুব প্রচলন ছিল। এখন তার অনেকটাই ভাটা পড়েছে। তারপরও ভালোই বিক্রি হচ্ছে। একেবারে খারাপও না আবার বেশি ভালোও না। আসলে এই সময় মানুষ একটু ভালো ইলিশ খেতে চায়। কিন্তু আমরা কমদামে তেমন মাছ পাচ্ছি না। পাইকারি দামই অনেক বেশি, তাই বিক্রি করতেও আমাদের বেশি দাম রাখতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নদী বা সাগর থেকে ইলিশ আহরণের পর ভোক্তা পর্যায়ে পৌঁছানোর আগে কয়েকটি হাত ঘুরে। এসময়ই মাছটির দাম বেড়ে যায়। যে ইলিশ যত বড়, তার দর তত বেশি। এছাড়া, অসাধু ব্যবসায়ীরা মজুত করেও ইলিশের দাম বাড়িয়ে দেয়। তবে সংশ্লিষ্টরা বলেছেন, ইলিশ পাচার হয় কি না, তা খতিয়ে দেখা উচিত।

উল্লেখ্য, দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২ শতাংশ ইলিশ। জিডিপিতে ইলিশের অবদান প্রায় ১ শতাংশ। মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দশকে ইলিশ উৎপাদন বেড়েছে। গত ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রতি বছর উৎপাদন হচ্ছে ৫ লাখ টনের বেশি। ২০১৭-১৮ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ১৭ হাজার টন। ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ৫০ হাজার টন, ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৫ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫ লাখ ৬৭ হাজার টন এবং ২০২২-২৩ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ৭১ হাজার টন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর