বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিলেটে ছাত্রলীগ ও স্থানীয়দের সঙ্গে বিএনপির সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৫, ১৮:০৭

সিলেট নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের ঘটনায় ছাত্রলীগ ও এলাকাবাসীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের সঙ্গে নগরীর গার্টেন টাওয়ার এলাকায় বসা নিয়ে মাছিমপুর এলাকার দিপু নামে এক ব্যক্তির সংঘর্ষ হয়। এতে আজিজ ও যুবদল কর্মী রুম্মান খান মুন্না আহত হন। আহত আজিজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর অনুসারী। দিপু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

এ ঘটনার খবর পেয়ে আজিজের অনুসারী ও বিএনপির নেতাকর্মীরা মাছিমপুর এলাকায় দিপুর বাসায় যান। তখন এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের আক্রমণের চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা গার্টেন টাওয়ার এলাকায় জড়ো হতে শুরু করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘বিএনপি নেতা আজিজের ওপর আওয়ামী লীগের এক সন্ত্রাসী হামলা করেছে। সে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরের স্বামী।’ তবে এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের আটকে রাখার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর