বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকায় মোস্তফা জাহিদের কনসার্টে গোলাম রাব্বি সোহাগের সুরের জাদু!

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৫, ১৬:৫৯

 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাকিস্তানি রকস্টার মোস্তফা জাহিদ এবার ঢাকায় কনসার্টে অংশ নিতে আসছেন, আর এই মঞ্চে তার সঙ্গে থাকছেন বাংলাদেশের প্রখ্যাত কীবোর্ড বাদক ও সংগীত পরিচালক গোলাম রাব্বি সোহাগ। এই যুগলবন্দি দেশের সংগীতপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।

গোলাম রাব্বি সোহাগ তার দীর্ঘ সংগীতজীবনে দেশীয় সংগীতাঙ্গনকে উপহার দিয়েছেন অসংখ্য শ্রুতিমধুর কম্পোজিশন ও লাইভ পারফরম্যান্স। ‘মাকসুদ ও ঢাকা’, ‘বাপ্পা মজুমদার’-এর মতো বিখ্যাত ব্যান্ডের সঙ্গে কাজ করে তিনি ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাজ্যে সহ আর অন্যান্য দেশে সফলভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।

ঢাকায় এই কনসার্টে কীবোর্ডে গোলাম রাব্বি সোহাগের উপস্থিতি শুধু একটি পারফরম্যান্স নয়, বরং দুই দেশের সংগীতের এক মেলবন্ধন। তার সুর ও কম্পোজিশনের কারিশমা নতুনভাবে শ্রোতাদের মন জয় করবে বলেই আশাবাদী আয়োজকরা।

এই কনসার্ট শুধু সংগীতের এক মিলনমেলা নয়, বরং এটি হবে একটি কালচারাল মাইলফলক— যেখানে গর্বের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন আমাদের নিজস্ব সংগীতশিল্পী গোলাম রাব্বি সোহাগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর