বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সেমি নিশ্চিতের পর ফেসবুকে যা লিখলেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৫, ১২:১০

হ্যাভিয়ের মাসচেরানো পইপই করে জানিয়েছিলেন, ‘গোল খাওয়া যাবে না, দিতে হবে।’ লস এঞ্জেলসের অবশ্য ম্যাচের গুণ শুরুতেই টেনে নেয়। বড় ভুল করে বসে ইন্টার মিয়ামি।

কোচের যখন মাথায় হাত তখন ত্রাতা হয়ে আসেন লিওনেল মেসি। পায়ের ম্যাজিক দেখান। গোল করেন, সতীর্থ দিয়ে করান, পেনাল্টিতেও দেন মাপা শট। তাতেই রক্ষে।

ছিটকে যাওয়ার শঙ্কা সরিয়ে সেমিফাইনালও নিশ্চিত করে বসে মিয়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটের প্রথম লেগে হেরে গিয়েছিলেন মেসিরা। দ্বিতীয় লেগে শুধু জিতলেই হতো না, নিদেনপক্ষে দুটো গোল করতে হতো। সেই ব্যবধান আরও বেড়ে যায় নবম মিনিটে। তবে মেসি ব্রিগেড ভুল করেনি। দারুণ দক্ষতায় জয় তুলেছে ৩-১ ব্যবধানে। দুই লেগে ৩-২ ব্যবধানে সেমি।

এমন কামব্যাকের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। নিজের ভেরিফায়েড ফেসবুকে এলএএফসি বধের কয়েকটি ছবি ছেড়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ভামোস।’ উত্সাহ বা উত্তেজনা প্রকাশ করার জন্য শব্দটি ব্যবহার করা হয়। এর অর্থ ‘সামনে চলো।’

ম্যাচ শেষে মেসির স্তুতি গেয়েছেন মিয়ামি কোচ মাসচেরানো, ‘ফুটবলে কিছু পাওয়া বাকি নেই মেসির। ইতিহাসের সেরা খেলোয়াড় সে। কিভাবে লড়াই করতে হয় তার উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে মেসি। শেষদিন পর্যন্ত সে খেলতে নামে জেতার লক্ষ্যে, সে অসম্ভব কিছুও করে বসে। এটা চাওয়ার কিছু নয়, তার সক্ষমতা আছে, তার সেই গুণ আছে।’

এদিন খেলার শুরুতেই এলএএফসির হয়ে গোল করে বসেন অ্যারন লং। ১০ মিনিটে তার করা এই গোলে মিয়ামি ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তখন মনে হচ্ছিল, মিয়ামির পক্ষে ফিরে আসা বুঝি কঠিনই হবে। তবে মেসি ছিলেন দারুণ ছন্দে, মিয়ামির কাজটা সহজ হয়ে গেল শেষতক সে কারণেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর