বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বেবি বাম্প নিয়ে মেট গালায় হাঁটবেন কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫, ১২:৫৫

কান ফিল্ম ফেস্টিভ্যালের পর এবার দুনিয়া কাঁপানো ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’য় অভিষেক ঘটতে চলেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির।

মাস দুয়েক আগেই মা হওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা হলেও কাজ থেকে বিরতি নেই নায়িকার। বরং গর্ভাবস্থা এবং কাজ সমানতালে উপভোগ করছেন তিনি। এমন আবহেই শোনা গেল, এবার ‘মেট গালা’র রেড কার্পেটে হাঁটবেন কিয়ারা আদভানি।

নিউ ইয়র্কের মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এর আগে মেট গালায় হেঁটে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা।

এবার সেই তালিকাতেই নতুন সংযোজন হতে চলেছে কিয়ারা আদভানির। নতুন বছরে ৪ সিনেমা নিয়ে প্রস্তুত কিয়ারা পশ্চিমী বিনোদুনিয়ায় পা না রাখলেও তার অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। গত বছর রেড সি ফিল্ম ফাউন্ডেশনের তরফে কানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কিয়ারা। আন্তর্জাতিক সিনেদুনিয়ায় ভারতের ভবিষ্যৎ কী রকম, সে প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছিলেন অভিনেত্রী।

এবার তার মেট গালা অভিষেক হতে চলেছে। ২০২৫ সালের ‘মেট গালা’অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ মে। প্রতীক্ষিত সেই মেগা ফ্যাশন অনুষ্ঠানেই যোগ দেবেন অন্তঃসত্ত্বা কিয়ারা। মাসখানেকের মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে সন্তান, তার প্রাক্কালেই অভিনেত্রীর এহেন পদক্ষেপ নিঃসন্দেহে 'সাহসী', তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর