বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজা ইস্যুতে কায়রোতে মিশর-জর্ডান-ফ্রান্সের যৌথ বিবৃতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫, ১২:১২

গাজার সঙ্কটময় পরিস্থিতি নিয়ে মিশর, ফ্রান্স এবং জর্ডানের নেতারা সোমবার (৭ এপ্রিল) মিশরের রাজধানী কায়রোতে একটি ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নেন।

গাজায় ইসরায়েলি সামরিক হামলা পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে নেতারা ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাৎক্ষণিক ও পূর্ণ মানবিক জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তারা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে এমন সব ধরনের একতরফা পদক্ষেপ বন্ধের আহ্বান জানান।

নেতারা জোর দিয়ে বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক স্থিতাবস্থা রক্ষা করা জরুরি। এই প্রসঙ্গে ইসরাইল-ফিলিস্তিন সমস্যায় দুই রাষ্ট্র নীতির ভিত্তিতে সমাধান খোঁজার লক্ষ্যে সৌদি আরবে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স ও সৌদি আরব।

সেইসাথে নিকট ভবিষ্যতে কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া গাজা পুনর্গঠন সম্মেলনের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন তিন দেশের নেতারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর