বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজায় গণহত্যা বিশ্বজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫, ১১:২২

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্কসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান। খবর বিবিসি, আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্র:

ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে ৩০০-র বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল করেন। ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান।

এই বিক্ষোভে প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস ও অ্যানসার কোয়ালিশন সহপৃষ্ঠপোষকতা করে।

মরক্কো:

রাজধানী রাবাতে হাজারো মানুষ ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়। তারা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রাম্প প্রশাসনের প্রস্তাব জাতিগত নির্মূলের সামিল।

তুরস্ক:

আঙ্কারাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা 'মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক', 'স্বাধীন ফিলিস্তিন চাই'—এমন স্লোগান দেন।

ফিলিস্তিন:

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলোর ডাকে এই ধর্মঘট পালন করা হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অপরাধ ও দমন-পীড়নের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর