বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামের এক ইমামকে গ্রেপ্তর করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে সাত দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজনভ্যানে করে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিমের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক আইডি থেকে একটি কমেন্ট করেন। যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর