বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পেটে পানি জমছে, যেসব উপসর্গ দেখে বুঝবেন

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫, ১৪:১৫

অনেকেই আছেন, যাদের পায়ের গোড়ালি প্রায় সময় ফুলে যায় ও দেহের ওজন বাড়তে থাকে। এ ধরনের লক্ষণ অনেকেই স্বাভাবিকভাবে নিয়ে থাকেন এবং চিকিৎসকের কাছে যান না। কিন্তু আপনি যদি এমনটি করেন তবে আপনি ভুল করছেন।

পেটে পানি জমলে (যাকে অ্যাসাইটস বলা হয়) এ ধরনের সমস্যা হতে পারে। এটি লিভার বা কিডনি রোগের মতো গুরুতর সমস্যারও ইঙ্গিত হতে পারে। তাই যদি এসব লক্ষণ দেখেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

পায়ের গোড়ালি ফুলে যাওয়া : পেটে পানি জমলে প্রথমে পায়ের গোড়ালি ফুলে যায়। হাঁটতে কষ্ট হয় এবং পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে।

ওজন বৃদ্ধি : যদি আপনি অস্বাভাবিকভাবে ওজন বাড়তে দেখেন, তবে তা পেটে পানি জমার লক্ষণ হতে পারে।

পেট ফুলে যাওয়া : পেটে পানি জমলে পেট ফুলে যেতে শুরু করে। পেটে খিঁচুনি বা অস্বস্তি অনুভূত হতে পারে। পেট ভারী লাগে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে।

শ্বাস নিতে কষ্ট হওয়া : পেটে অতিরিক্ত পানি জমলে ফুসফুসে চাপ পড়ে ও শ্বাস নিতে কষ্ট হয়। তখন শারীরিক পরিশ্রম করা খুব কঠিন হয়ে পড়ে।

শরীর ক্লান্ত থাকা : যারা প্রায় সময় ক্লান্ত বা দুর্বল অনুভব করেন, তাদের পেটে পানি জমার লক্ষণ থাকতে পারে। কখনো পিঠেও ব্যথা হতে পারে।

এ ধরনের সমস্যায় পড়লে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, না হলে পরিস্থিতি গুরুতর হতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর