বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ছবিপ্রতি পারিশ্রমিক ৫০ কোটি চাইছেন কার্তিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫, ১৩:৩৯

সুসময় পার করছেন কার্তিক আরিয়ান। হিট সিনেমা দিয়ে যাচ্ছেন পাশাপাশি দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন। গেল বছরে করণ জোহরের প্রযোজনা সংস্থা থেকে কার্তিককে নিয়ে নতুন সিনেমার ঘোষণা এসেছিল।

এর পর থেকেই নানা মহলে শুরু হয়েছে আলোচনা, ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির জন্য নাকি ৫০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন কার্তিক।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পারিশ্রমিক প্রসঙ্গে কার্তিককে প্রশ্ন করা হলে সে বিষয়ে সরাসরি উত্তর দেন। তিনি কি করণের থেকে সত্যিই ৫০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন, এমন প্রশ্নে কার্তিক বলেন, ‘আমি কি ইন্ডাস্ট্রির একমাত্র অভিনেতা, যিনি এই পারিশ্রমিক পাচ্ছেন! সমস্যা হলো, অন্যদের নিয়ে আর কেউ কথা বলেন না।’

তবে কার্তিকের জানিয়েছেন, এ ধরনের গুঞ্জনে কোনো জনসংযোগ কর্মকর্তাদের সস্তা প্রচারের যোগ নেই। অভিনেতা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো আত্মীয় বা ভালোবাসার মানুষ নেই, যারা আমার নামে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবেন। এ ধরনের খবর অন্য কোথাও থেকে ছড়িয়ে দেওয়া হয়।’

এ ধরনের কোনো গুঞ্জনকে তিনি যে পাত্তা দিতে নারাজ, নিজের বক্তব্যে সে কথাও স্পষ্ট করেছেন ‘ভুলভুলাইয়া ৩’খ্যাত অভিনেতা। তিনি বলেন, ‘এ ধরনের বিষয়গুলো নিয়ে যত বিরক্ত হব, ততই এ ধরনের খবর বেশি করে ছড়িয়ে দেওয়া হবে।’

এই মুহূর্তে অনুরাগ বসুর সঙ্গে নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত কার্তিক। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এরপর তিনি করণ জোহর প্রযোজিত ছবিটির কাজ শুরু করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর