বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত:
১১ জুলাই ২০২৩, ১৭:৪৬

নারীদের রিপ্রোডাক্টিভ রাইটস সংরক্ষণ এবং প্রজনন স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ সফলতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

মঙ্গলবার (১১ জুলাই) অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২৩ উপলক্ষে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

 

বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং ইউএনএফপিএ বাংলাদেশের চিফ অব হেলথ ডা. ভিভাভেন্দ্রা সিং রঘুবংশী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফৌজিয়া মোসলেম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, ঢাবিসহ দেশের সর্ব পেশায় নারীদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বেড়েছে এবং তারা অত্যন্ত সফলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সমাজের উন্নয়নে বলিষ্ঠ অবদান রাখছেন।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধকার প্রশ্নত্তোর পর্বে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর