বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসরাইলে রকেট হামলা চালালো হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৪

ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বলা হচ্ছে গত কয়েক মাসের মধ্যে হামাসের সবচেয়ে বড় হামলা এটি।

সংগঠনটি ইসরাইলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে মোট ১০টি রকেট ছুড়েছে। যার পাঁচটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর অন্য পাঁচটির একটি আশকেলনে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এতে ৩০ বছর বসয়ী এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। তাকে চিকিৎসার জন্য শহরের বারজিলাই হাসপাতালে নেয়া হয়েছে। এই খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এতে বলা হয়, রাত ৯টার কিছু পর মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে রকেটগুলো আশকেলন ও আশদোদ উপকূলীয় শহরের দিকে ছোড়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রকেট আশকেলনে একটি বহুতল আবাসিক ভবনের কাছে আঘাত হানে। রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস। ইসরাইল সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয়, এই হামলায় চড়া মূল্য দিতে হবে হামাসকে।

যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে অভিযান আরও কঠোর করার নির্দেশ দেয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর