বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওয়াকফ বিল ঘিরে ভারতে বিক্ষোভ, বিজেপি নেতার বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৫

ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে ফুঁসে উঠেছেন মুসলিমরা। বিতর্কিত এ বিলের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন হাজারো মুসলিম জনতা। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পোড়ানো হয়েছে কুশপুত্তলিকা।

এ ছাড়া মণিপুর রাজ্যে এক মুসলিম বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি আসকার আলী নামের ওই নেতা। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সূত্র।

এ ঘটনার পর ওই অঞ্চলে আধা-সামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় আসকার আলী নামে ওই নেতার বাড়িতে আগুন দেয় স্থানীয় জনতা। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন সংক্ষুব্ধ মুসলিমরা।

মণিপুরের থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন এদিন।

সমাজসেবক এবং মুসলিম সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী। কারণ এটি মুসলিম সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

এদিকে ইম্ফল পূর্বের ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম এবং কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর