বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গুলশানে বাইকে চাকায় ওড়না পিছিয়ে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১২:২৩

রাজধানীর গুলশান-২ নম্বর গোল চক্কর এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে পাঠাও বাইক থেকে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। মিম ওই এলাকার একটি বিউটি পার্লারে কাজ করতেন বলে জানা গেছে।

মিমের বোন নাদিয়া আক্তার জানান, ‘আমার বোন গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতেন। গেল রাতে কাজ শেষে সে একটি পাঠাও বাইকে করে বাসায় ফেরার পথে হঠাৎ তার ওড়না অসাবধানতাবশত গলায় ও বাইকের চাকায় পেচিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় আমার বোনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আব্দুল বক্কার। বর্তমানে বাড্ডা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর