বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে ৭ খাবার

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১১:৪৯

নিয়মিত জিংকযুক্ত খাবার না খেলে নানা ধরনের সমস্যা হতে পারে। যেমন সংক্রমণ, ক্লান্তি, চুল পড়া, ক্ষত সেরে উঠতে দেরি হওয়া ও ত্বকের সমস্যা। চলুন, জেনে নিই কোন খাবারে সবচেয়ে বেশি জিংক পরিমাণে পাওয়া যায়।

চিংড়ি ও ঝিনুক
সমুদ্রজাত খাবারে প্রচুর পরিমাণে জিংক থাকে। বিশেষ করে ঝিনুকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এই খাবারের মাধ্যমে আপনি দৈনিক চাহিদার চেয়ে অনেক বেশি জিংক পেতে পারেন।

রেড মিট(গরু-খাসির মাংস)

রেড মিটে বেশি পরিমাণে জিংক থাকে। তবে পরিমাণ বুঝে খাওয়া উচিত। বেশি খেলে সমস্যা হতে পারে।

ডিম

প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখলে জিংকের ঘাটতি অনেকটাই পূরণ হয়। ডিমের কুসুমে শুধু জিংকই নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজও থাকে।

বাদাম ও বীজজাতীয় খাবার

কাজু, আমন্ড, কুমড়োর বীজ, তিল ও সূর্যমুখীর বীজে ভালো পরিমাণে জিংক থাকে। এগুলো কাঁচা বা ভেজে খাওয়া যেতে পারে।

দুধ ও দুগ্ধজাত খাবার

দুধ, দই, ছানা, পনির ইত্যাদি খাবারে জিংক থাকে। শিশু থেকে শুরু করে বড়দের খাদ্যাভাসে এই ধরনের খাবার রাখা প্রয়োজনীয়।

ডাল ও ছোলা

মসুর ডাল, ছোলা জাতীয় খাবারে জিংকের উপস্থিতি রয়েছে।

মুরগি

মুরগির মাংসে প্রচুর পরিমাণে জিংক পাওয়া যায়। সহজে হজম হয় বলে খাদ্যতালিকায় নিয়মিত মুরগি রাখতে পারেন। দৈনিক খাবারে জিংকযুক্ত উপাদান রাখলে শরীর ভিতর থেকে সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বক ও চুলের উন্নতি হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর