বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জীবনে এসেছে অসংখ্য পুরুষ, তবু সারাজীবনই একাকী বলিউডের যে পাঁচ নায়িকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১৮:০৭

২০-এর কোঠা পেরোলেই নারীদের শুনতে হয়, ‘বিয়েটা কবে হচ্ছে?’। তবে সেই যুগ বদলেছে। ছক ভাঙছেন নারীরা। কেউ সময়কে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট বয়সের বাইরে গিয়ে বিয়ে করছেন। আবার কেউ ছক ভেঙে থেকে গেছেন একাকী। তবু তারা একাকিত্বে ভোগেন না।

বরং বীরসদর্পে বুঝিয়ে দিচ্ছেন— নারীরা একা ভালোই থাকতে পারে। দেখে নেওয়া যাক বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রির বলিউডের এই একাকী ও সাহসী নারীদের। জেনে নেওয়া যাক এমন সাহসী সিদ্ধান্তের নেপথ্যের কারণ কী।

প্রথমেই উঠে আসছে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের নাম। রণদীপ হুদা, মিলিন্দ সোমান, বিক্রম ভাট, ললিত মোদিসহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সবশেষে কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গে দীর্ঘদিন একত্রবাস করছেন।

বন্ধুত্ব রাখলেও সম্পর্ক টেকেনি তাদের। বিয়ে এখনো করেননি সুস্মিতা। তবে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সেই। তাদের সঙ্গে ভালোই আছেন অভিনেত্রী। বহু নারীকে অনুপ্রাণিতও করেছেন সুস্মিতা সেন।

এদিকে বলিউডের আরেক শক্তিশালী অভিনেত্রী টাবু। বয়স তার কাছে সংখ্যা মাত্র। এখনো তার রূপ ও ব্যক্তিত্বের কাছে কুপোকাত অনেকেই। ৩০ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন। সম্পর্কের গুঞ্জনও রয়েছে। কিন্তু ঘোষিত সম্পর্কে কখনই থাকতে দেখা যায়নি টাবুকে।

৫২ বছর বয়সি অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন—একাকী বিষয়টি আমি নেতিবাচক হিসেবে দেখি না। শুধু সম্পর্ক নয়; সুখ আসতে পারে বহু জায়গা থেকে। কখনো একা লাগলে সেটি নিজে সামলে ওঠা যায়। কিন্তু ভুল সঙ্গীর সঙ্গে সারাজীবন কাটানো আরও যন্ত্রণাদায়ক।

অন্যদিকে ক্যারিয়ারের শুরুতে ঝড় তুলেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তার শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বারবার। কিন্তু একসময় বলিউডের সঙ্গে বেড়েছে তার দূরত্ব। বেশ কয়েকটি সম্পর্কেও জড়িয়েছেন তিনি। তবু অভিনেত্রী একাকী। বিয়ে না করেও দিব্যি আছেন আমিশা প্যাটেল। বছরখানেক আগে ‘গদর ২’ সিনেমাতেও নজর কেড়েছিলেন অভিনেত্রী।

এ ছাড়া বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি ‘রকস্টার’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে তার রসায়ন সাড়া ফেলেছিল। পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তার রসায়ন নিয়ে আলোচনা হয়েছে। একটা সময়ে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন অভিনেত্রী। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর একা থাকার সিদ্ধান্তই নেন নার্গিস ফাকরি।

সবশেষে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা বিয়ে করেছিলেন। কিন্তু একাকিনী সাহসিনীদের তালিকায় তার নাম বাদ দেওয়া যায় না। ১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন। বিয়ের সাত মাসের মাথায় মুকেশ আত্মহত্যা করেন।

এরপর একাই থেকে গেছেন রেখা। তবে মনে মনে তিনি নাকি অমিতাভ বচ্চনকেই ভালোবেসেছেন। আর বিয়ের পথে যাননি অভিনেত্রী। যদিও সাজের অংশ হিসেবে সিঁথিতে সিঁদুর পরেন রেখা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর