বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজায় ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১৭:২৩

গাজায় গত ২৪ ঘণ্টায় ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এক হাজার ৩০৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। আহত করা হয়েছে তিন হাজার ১৮৪ জনকে। খবর আল-জাজিরার।

উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির বোমা ও ড্রোন হামলায় এ সময়ে আহত হয়েছেন অন্তত এক লাখ ১৫ হাজার ২২৫ মানুষ।

আল-জাজিরার প্রতিবেদন বলছে, আজ (রোববার) ভোর থেকে গাজায় হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করা হয়েছে। আর খান ইউনিসে নয় জনকে হত্যা করা হয়েছে। গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলের আর্টিলারি শেলের আঘাতে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

রাতভর ইসরাইলি ড্রোন হামলায় গাজা সিটিতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাবা ও মেয়েও রয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

ইসরাইলি হামলায় গাজায় ১৫ চিকিৎসক হত্যার নতুন একটি ফুটেজে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই গাড়িতে স্পষ্ট চিহ্ন থাকার পরও গুলি চালানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর