বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সরকারি বই দিতে ঘুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১২:৩৯

সরকারি বিধিতে বিনামূল্যের বই বিতরণে নিয়ম নেই কোনো টাকা নেওয়ার। অথচ অনৈতিক উপায়ে ঘুষের বিনিময়ে বই দিচ্ছেন বিশ্বনাথ মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. মজিবুর রহমান সরকার। সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বই নিতে এলেই বইয়ের চাহিদানুযায়ী ঘুষ দিতে হয় তাকে।

প্রতি বছর কেবল বই বিতরণ কার্যক্রম থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এ অভিযোগ খোদ শিক্ষকদেরই। জানতে চাইলে অভিযুক্ত অফিস সহকারী মো. মজিবুর রহমান সরকার জানান, ‘আমি কষ্ট করি, লোকজন দেয় তাই নিই। কাউকে জোর করি না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান আহমদ (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ‘এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেব।’ এ বিষয়ে কথা হলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আবদুল ওয়াদুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। কোনো বিধানই নেই টাকা নেওয়ার। বিষয়টি সত্য হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

’ ২০০২ সালের ১০ জুলাই থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারীর পদে দায়িত্ব পালন করছেন মো. মজিবুর রহমান সরকার। এরপর থেকেই বই বিতরণে কলেকৌশলে টাকা আদায় শুরু করেন তিনি। পুরো উপজেলার ৯৯টি সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, দাখিল মাদরাসা, ইবতেদায়ি মাদরাসা ও কিন্ডারগার্টেনে তিনিই বিতরণ করেন বই।

এসব প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫ হাজার থেকে ১ হাজার, ৫০০ টাকা উৎকোচ দিতেই হয় তাকে। না হয় সঠিক সময়ে বই দিতে গড়িমসি শুরু করেন তিনি। সরেজমিন ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম দেখতে বিশ্বনাথ আলিয়া মাদরাসায় সরকারি বইয়ের গোডাউনে যাওয়া হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা লোকজনের মধ্যে বই বিতরণ করছিলেন তিনি। কথা হয় উপজেলার আমতৈল মাদরাসা, মিসবাহুল হুদা দাখিল মাদরাসা ও দৌলতপুর দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষকদের সঙ্গে। তারা জানান, প্রতি বছরই সরকারি বই নিতে এলে ‘মজিব স্যার’কে টাকা দিতে হয়। এবার দুই ধাপে বই আসায় দুবারই আমাদের টাকা দিতে হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর