বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ট্রাম্পকাণ্ড রুখে দেওয়ার আহ্বান ওবামার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১২:২৭

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিরোধী, সুশাসনবিরোধী, অভিবাসনবিরোধী এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটানোর মতো তৎপরতার বিরুদ্ধে নাগরিক সমাজ, ছাত্রসমাজ এবং আইনজীবীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ক্লিনটন সিটিতে হ্যামিলটন কলেজে ছাত্র-জনতার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওবামা গণতান্ত্রিক মূল্যবোধ অটুট রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান।

বিশ্বমানবতার সামগ্রিক কল্যাণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংসের যে পাঁয়তারা ট্রাম্প প্রশাসন চালাচ্ছে, সে সম্পর্কেও সচেতন নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানান এই সাবেক প্রেসিডেন্ট। তিনি বলেন, এর অন্যথায় বিশ্বনেতৃত্বে অধিষ্ঠিত যুক্তরাষ্ট্র তার মর্যাদা ও সম্মান হারাবে। ট্রাম্পের সর্বশেষ শুল্কারোপের ব্যাপারটির সঙ্গে ওবামা দ্বিমত পোষণ করছেন প্রচ ভাবে।

তিনি উল্লেখ করেন, ভয়ংকর একটি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে নিপতিত করার চেষ্টা চালানো হচ্ছে শিক্ষাঙ্গনে স্বাধীনভাবে কথা বলার চিরাচরিত অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে। এমন পরিস্থিতির অবতারণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়-কলেজসমূহের ফেডারেল অর্থায়ন বন্ধের প্রক্রিয়ার ভিতর দিয়ে।

গাজায় জঘন্য বর্বরতার নিন্দা ও প্রতিবাদকারী আন্তর্জাতিক ভিসাধারী শিক্ষার্থীদের ভিসা বাতিল এবং ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানে ফেডারেল অনুদান বাতিলের প্রক্রিয়া তিনি আত্মঘাতী হিসেবে অভিহিত করেন।

৫০০ ল ফার্ম ঐক্যবদ্ধ : এদিকে, ট্রাম্পের কিছু পদক্ষেপ সংবিধানের পরিপন্থি অভিহিত করে আইনি লড়াইয়ে সহায়তাকারী ল ফার্মের অন্যতম ‘পারকিনস কোই’কে নিষিদ্ধ করার একটি দাপ্তরিক নির্দেশের বিরুদ্ধে শুক্রবার যুক্তরাষ্ট্রের ৫০০ ল ফার্ম আদালতে গেছে।

ট্রাম্পের এ পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার এবং আইনের শাসনের পরিপন্থি অভিহিত করা হয়েছে পারকিনস কোইয়ের আবেদনে। প্রশাসনের অন্যায় আচরণ চ্যালেঞ্জ করতে কেউ যাতে সাহস না দেখায় তেমন একটি ভীতিকর পরিস্থিতি তৈরির লক্ষ্যে ট্রাম্প এমন নির্দেশ জারি করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর