বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সৌদি যুবরাজকে পেজেশকিয়ান

আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৪:২৯

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুনরায় নিশ্চিত করেছেন যে ইসলামি প্রজাতন্ত্র কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছে।

বৃহস্পতিবার এক ফোনালাপে পেজেশকিয়ান ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনালাপে তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর জোর দিয়ে একথা বলেন। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় আরব নিউজ।

তিনি বলেন, ইরান কখনও যুদ্ধ বা সংঘাতের পিছনে ছুটেনি। আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অ-শান্তিপূর্ণ ব্যবহারের কোনও স্থান নেই। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে।

প্রেসিডেন্ট এ সম্পর্কে আরো বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছরগুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে। অর্থ্যাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জন্য যেকোনো সময় সেখানে প্রবেশের অনুমতি রয়েছে। তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতিও ব্যক্ত করেছেন।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমরা কোনও দেশের সাথে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা করতেও কোনো ধরনের দ্বিধা করব না। এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জোর দেন তিনি।

পেজেশকিয়ান তার বক্তব্যে জোর দিয়ে বলেন যে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং অগ্রগতি নিশ্চিত করবে এবং ফিলিস্তিনসহ কিছু জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধ করবে। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে মুসলিম দেশগুলো একে অপরের সাথে সহযোগিতা করে এই অঞ্চলে সর্বোত্তম উপায়ে নিরাপত্তা এবং সমৃদ্ধি বয়ে আনতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর