বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুক্তরাষ্ট্র শুল্ক তুলে না নিলে পাল্টা ব্যবস্থার হুমকি চীনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৮:০৩

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার পর চীন অবিলম্বে এ পদক্ষেপ বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যথায় নিজের স্বার্থ সুরক্ষার জন্য তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপে বছরের পর বছর ধরে বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে অর্জিত স্বার্থের ভারসাম্য আর আন্তর্জাতিক বাণিজ্য থেকে দীর্ঘদিন ধরে তারা যে ব্যাপকভাবে লাভবান হয়েছে তা উপেক্ষিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং নিজের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করতে পাল্টা ব্যবস্থা নেবে।রয়টার্স বলছে, আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের ঢালাও শুল্ক আরোপের পদক্ষেপে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর গভীর বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর তা বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে উল্টে দিতে পারে।

বুধবার (২ এপ্রিল) ট্রাম্প ঘোষণা করেছেন, চীন থেকে আমদানি করা পণ্যে চলতি বছরের প্রথমদিকে আরোপ করা ২০ শতাংশ শুল্কের ওপর নতুন করে আরও ৩৪ শতাংশ আরোপ হবে। এতে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক ৫৪ শতাংশে দাঁড়াচ্ছে। এটি নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের দেওয়া ৬০ শতাংশ শুল্কের হুমকির প্রায় কাছাকাছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর