বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিয়োগে দুর্নীতি, ভারতে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলের পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্তদের চাকরি জীবনের সম্পূর্ণ বেতনও ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দেন।

এর আগে গত বছর এপ্রিল মাসে এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের সব নিয়োগ বাতিল করেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই রায় সুপ্রিম কোর্টে বহাল থাকলো।

এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রায়ের পর্যবেক্ষণে বলেন, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। যোগ্য-অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়। যারা দোষী নন, তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং দোষী চিহ্নিত হয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে। এই মামলার তদন্ত চালাবে সিবিআই। এছাড়া যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন, তারা পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন।

তবে তিন মাসের মধ্যে তাদের স্থানান্তরের আবেদন করতে হবে। এই নির্দেশনার পরে যে শূন্যপদ তৈরি হয়েছে, তা আগামী ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরন করারও আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীসহ শাসক দলের একাধিক বিধায়ক ও সিনিয়র নেতা গ্রেপ্তার হয়েছে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক বাসা থেকে সিবিআই অভিযান চালিয়ে প্রায় শত কোটি রুপি নগদ অর্থ, কোটি কোটি রুপির সোনা, বন্ড শেয়ার উদ্ধার করেছে। এছাড়া মোটা অংকের বেনামী সম্পত্তিও খোঁজ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর