বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নরসিংদীর বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১৭:০৫

নরসিংদীর বড় বাজারের ডায়মন্ড টেইলার্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরোপুরি ভস্ম হয়ে গেছে দোতলায় অবস্থিত জনপ্রিয় এই টেইলার্সের কাপড়সহ সকল মালামাল। বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে নরসিংদী ও মাধবদীসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে দোকানের অভ্যন্তরে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট যোগদান করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কাপড়ের দোকান হওয়ায় ক্ষতি বেশি হলেও তার নিরুপণ করা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পরে বলা যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার কাপড় পুরোপুরি ভস্মিভূত হয়েছে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর