বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিমসটেক দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪

থাইল্যান্ডের ব্যাংককে ২০তম বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবারের (৩ এপ্রিল) ওই বৈঠকে বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিয়েছেন।

সকালে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে বিমসটেকের সদস্যদের অংশীদারত্বমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিতের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি আন্তঃআঞ্চলিক বাণিজ্য বাড়ানোর মাধ্যমে বিমসটেক এফটিএর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাস্তব ও ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দেন।

পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন। তিনি রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার সঙ্গে তাদের ভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন।

বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া এজেন্ডা এবং শীর্ষ সম্মেলন ঘোষণার খসড়া চূড়ান্ত করেছেন। ৪ এপ্রিল অনুষ্ঠেয় আসন্ন শীর্ষ সম্মেলনে এই খসড়া দুটি বিবেচনা করা হবে।

বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় ২১তম বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজনে সম্মত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর