বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উপ-প্রেস সচিব

উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৫:২৪

গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজ শিক্ষকরা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মেরে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (২ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, ‘সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামের অনেক সহজ-সরল মানুষ বিষয়টা জানেই না। আর এর সুযোগ নিচ্ছেন কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিভাবকের বদলে তারা নিজের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন। তারপর অনায়াসে টাকাটা মেরে দিচ্ছেন।’

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঈদের ছুটিতে তিনদিন গ্রামে ছিলাম। অনেকেই অনেক সমস্যার কথা শেয়ার করেছেন। এর মধ্যে এ সমস্যার কথা শুনে রীতিমতো স্তম্ভিত।’

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘আমার পাশের গ্রামে একটা বালিকা বিদ্যালয় আছে। এ ধরনের অপকর্ম ধরা পড়ার পর এক শিক্ষিকা দাবি করেছেন, ছাত্রীরা সেচ্ছায় স্কুলের উন্নয়ন তহবিলে এ টাকা দান করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছি।’

সচেতন নাগরিকদের বিষয়টি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপ-প্রেস সচিব লিখেছেন, ‘আপনারা যারা এখনো গ্রামে আছেন, আপনার পাশের স্কুলের খবর নিন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন। কোনো অপকর্মের হদিস পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এ দুর্নীতি বন্ধ করতে আপনিও ভূমিকা রাখুন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর