বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘন ঘন অসুস্থ হচ্ছেন? জেনে নিন কারণ

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৫:২০

শরীরে কখন কোন অসুখ আসবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। অনেকেই কম বয়সে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন। মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সহজেই রোগে ভুগে থাকে মানুষ। বিশেষজ্ঞদের মতে, কিছু অভ্যাস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।

সেগুলো ত্যাগ করা জরুরি। চলুন, জেনে নিই অভ্যাসগুলো কী কী।

প্রসেসড খাবারের অভ্যাস

অনেকেই বাজারের প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকেন যা শরীরের জন্য ক্ষতিকর। এসব খাবারে উপস্থিত ক্ষতিকর ফ্যাট প্রদাহ সৃষ্টি করতে পারে। যা শরীরকে দুর্বল করে দেয়। সুতরাং প্যাকেটজাত খাবার এড়িয়ে চলা উচিত।

শাক-সবজি খাওয়া

শাক-সবজি খাওয়ার অভ্যাস শরীরের ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করে। এ ছাড়া শরী্রে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শরীরচর্চার অভাব

অনেকেরই দীর্ঘসময় এক জায়গায় বসে কাজ করতে হয়। যার ফলে শারীরিক পরিশ্রমের অভাব হয়। কিন্তু শরীরের সুস্থতা বজায় রাখতে প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটাচলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধূমপান ও মদ্যপান

নেশাজাতীয় দ্রব্য যেমন ধূমপান বা মদ্যপান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এ ছাড়া ক্যানসারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। সুস্থ থাকতে নেশা থেকে দূরে থাকা জরুরি।

অপর্যাপ্ত ঘুম

রাতে যথেষ্ট ঘুম না হলে শরীর দুর্বল হয়ে যায়। নিয়মিত অন্তত ৭ ঘণ্টা ঘুমানো প্রয়োজন, যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর