বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উত্তর কোরিয়ার সঙ্গে সড়ক সেতু নির্মাণ করবে রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ১৭:২৮

রাশিয়া এবং উত্তর কোরিয়া শীঘ্রই দুই দেশের মধ্যে তুমেন নদীর ওপর একটি সড়ক সেতু নির্মাণ শুরু করবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে। ২০২৪ সালে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় এই সেতুটি নির্মাণে সম্মত হয়েছিল। তখন দুই দেশ একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছিল।

এই সড়ক সেতুটি সেখানে আবস্থিত ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ রেল সেতুর কাছে নির্মিত হবে। ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’ রেল সেতুটি ১৯৫৯ সালে কোরিয়ান যুদ্ধের পর চালু হয়েছিল। রাশিয়ান মিডিয়া অনুসারে, বিংশ শতাব্দীর গোড়ার দিকে সীমান্ত অতিক্রম করার জন্য একটি প্রাচীন কাঠের সেতু ব্যবহার করা হতো কিন্তু এটি ধ্বংস যায়।

উত্তর কোরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোর আরআইএ-কে বলেন, ‘সেতুটির নির্মাণকাজ এখনও শুরু হয়নি। তিনি বলেন, ‘দুই পক্ষ প্রস্তুতিমূলক কাজ করছে, নকশা চূড়ান্ত করছে, নির্মাণ কর্মী এবং সরঞ্জামের বিষয়ে তালিকা তৈরি করছে।

বছরের পর বছর ধরে আলোচনাধীন এই সড়ক সেতুটি ৮৫০ মিটার (২ হাজার ৭৮৯ ফুট) লম্বা হবে এবং রাশিয়ান হাইওয়ে সিস্টেমের সঙ্গে সংযুক্ত হবে। তবে দক্ষিণ কোরিয়ার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা এসআই অ্যানালিটিক্স ৫ মার্চের এক প্রতিবেদনে বলেছে, সেতুর ভিত্তি এবং সড়ক সংযোগের কাজ শুরু হয়েছে বলে মনে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে একমাত্র রেল সংযোগ স্থাপনের পর এই সেতুটির দ্রুত নির্মাণের ফলে অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক বিনিময় হবে বলে আশা করা হচ্ছে।

এর ফলে উত্তর কোরিয়া এবং রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর