বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ১১:৪৫

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় বলেন, "আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ এনে দিয়েছে।"

তিনি আরও বলেন, "আসন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র আগ্রহী। আমি বিশ্বাস করি, আমাদের সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি আমরা যৌথভাবে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করতে পারব।"

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চীন সফরে রয়েছেন। এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী ভারতের সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, এই সফর আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর