বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজা থেকে জাতিসংঘের কর্মী কমানোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১৮:১৮

জাতিসংঘ জানিয়েছে, গাজায় তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আর সম্ভব হচ্ছে না। ইসরায়েল নতুন করে অভিযান চালানোর পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতিসংঘের তরফ থেকে জানানো হয়েছে, গাজা থেকে তাদের এক-তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে। কোনো ভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাচ্ছেন না।

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে অন্তত ৭০০ মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে শিশু এবং নারীও আছে। জাতিসংঘের কর্মীরাও আহত হয়েছেন।

বেশ কিছুদিন সংঘর্ষ-বিরতি চলার পর গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা শুরু করেছে। বিভিন্ন এলাকায় বোম মারা হচ্ছে। তারই জেরে জাতিসংঘ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে এরইমধ্যে সিরিয়ার দারাতেও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। দারা অঞ্চলে লাগাতার বোমাবর্ষণ করা হচ্ছে। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে সিরিয়ার প্রশাসন এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত

বিরাট বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্টে বাজেট পাশ হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্তিত্ব অটুট থাকলো।

এদিন বিক্ষোভের মধ্যেই সরকারপক্ষের বাজেট পাশ হয়। ৬৬-৫২ ভোটে এদিনের বাজেট পাশ হয়। এমাসের মধ্যে বাজেট পাশ না হলে পার্লামেন্ট ভেঙে যেতো এবং নতুন করে নির্বাচনের ব্যবস্থা করতে হতো।

বাজেট পাশ হলেও এদিন পার্লামেন্ট চত্বরজুড়ে বিক্ষোভ-আন্দোলন হয়েছে। হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবার বিক্ষোভ দেখিয়েছেন। কেউ কেউ পার্লামেন্টের ভিতরে চেম্বারে ঢুকেও বিক্ষোভ দেখিয়েছেন। বিরোধী নেতারা ‘৫৯’ লেখা পোস্টার নিয়ে পার্লামেন্টে বসেছিলেন। ৫৯ অর্থাৎ, এখনও হামাসের হাতে ৫৯ জন বন্দি। এর মধ্যে ২৪ জন এখনো জীবিত বলে মনে করা হচ্ছে।

সিরিয়ায় হামলা

দেশের ভিতরে যুদ্ধবিরোধী আন্দোলন হলেও নেতানিয়াহু নিজের রাস্তা থেকে সরেননি। মঙ্গলবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু হয়েছে। দারা অঞ্চল লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র একটি অঞ্চলেই অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সব জায়গার খবর এখনো পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি।

মূলত গোলান অঞ্চলে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। এই অঞ্চলটি বাফার জোন হিসেবে দেখা হয়। এই গোলান অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই সিরিয়া, লেবানন এবং ইসরায়েলের মধ্যে বিতর্ক আছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর