বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুদসের রকেট আগুনবৃষ্টিতে ঝাঝরা ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১৭:১০

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত ক্রমশ তীব্রতর হচ্ছে। হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ইসরাইলকে হামলা ও পাল্টা হামলা দিয়ে তটস্থ ও অস্থির করে রেখেছে।

হামলা প্রতিরোধে একসময় ইসরাইল এগিয়ে থাকলেও বর্তমানে তা কিছুটা বিচলিত হতে শুরু করেছে। গত সোমবার, গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। যদিও ইসরাইল দাবি করেছে যে, তার বাহিনী দুটি রকেট ভূপাতিত করেছে, তবে এ হামলায় শহর ও অঞ্চলে সাইরেন বাজাতে হয়েছে।

ইসলামী জিহাদী আন্দোলনের শাখা আল কুদস ব্রিগেড দাবি করেছে, তারা উত্তর গাজা থেকে রকেট ছুড়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডও এর আগের শুক্রবারে আশকেলনে রকেট হামলা চালানোর দাবি করেছে। একই সময়ে, লেবানন থেকেও ইসরাইলে রকেট হামলা হয়, তবে হিজবুল্লাহ এই হামলা অস্বীকার করেছে।

ইসরাইল, গাজা, লেবানন এবং ইয়েমেনের মধ্যে চলমান এই সংঘাতের পরিপ্রেক্ষিতে, শান্তি প্রতিষ্ঠায় মিশর একটি নতুন প্রস্তাব দিয়েছে। মিশরের প্রস্তাব অনুযায়ী, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরাইলও যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। বর্তমানে হামাসের হাতে ৫৯ জন ইসরাইলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং হামাস মিশরের প্রস্তাবে সম্মত হলেও, ইসরাইল এখনও আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মিশরের প্রস্তাবে গাজা থেকে ইসরাইলি সেনার পুরোপুরি প্রত্যাহারের একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর বিনিময়ে হামাস বাকি জিম্মিদের মুক্তি দেবে। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর