বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বসতঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫, ১৬:৫৬

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ইজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহিত মুক্তা বেগম ছয়গাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাড়ইজঙ্গল গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান গাজীর স্ত্রী। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, মঙ্গলবার ইফতারের পর মুক্তা বেগম ও তার স্বামী একসঙ্গে নামাজ পড়ে বিশ্রাম নেন। পরে রাত ৮ টার দিকে ঘরের দরজা খোলা রেখে বাড়ির গেট লক করে স্বামী আব্দুল মান্নান গাজী তারাবি নামাজ পড়তে মসজিদে চলে যান।

রাত ৯ টার দিকে ফিরে এসে দেখেন দরজা বাহির থেকে লক করা। পরে দরজা খুলেই দেখতে পান গলা কাটা অবস্থায় তার স্ত্রীর রক্তাক্ত নিথর দেহ। পরে খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান।

ভেদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, খবর শুনে লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। তার আগে গতকাল রাতেই ঘটনাস্থলে ফরিদপুর থেকে পুলিশের সিআইডি ফরেনসিক টিম বিষয়টি শনাক্ত করেন। ঘটনাটির বিষয় মামলা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর