বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সৌদিতে সূর্যোদয়ের ১৫ মিনিট পর হবে ঈদের জামাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৫, ১৮:০৯

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ দেশের সব মন্ত্রণালয় শাখাকে নির্দেশ দিয়েছেন যেন ঈদুল ফিতরের জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর নির্ধারিত স্থানগুলোতে অনুষ্ঠিত হয়। এ ছাড়া মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে, তবে ঈদগাহের পাশের মসজিদ বা যেসব মসজিদ সাধারণত ঈদের জামাতের জন্য ব্যবহৃত হয় না, সেসব জায়গায় স্থানীয় বাসিন্দারা তাদের নির্ধারিত ঈদগাহে নামাজ আদায় করবেন। খবর গালফ নিউজের।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঈদের জামাত নির্ধারিত ঈদগাহ মসজিদ ও অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে, তবে যেসব মসজিদ ঈদগাহের খুব কাছাকাছি বা যেসব এলাকা সাধারণত ঈদের জন্য মসজিদ ব্যবহার করে না, সেসব স্থানে স্থানীয় মসজিদেই নামাজ আদায় করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সব মসজিদ সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত ইমামদেরকে উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে। যদি বৃষ্টিপাত হয়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর আদায় করা হবে, যাতে তারা শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় দেশজুড়ে সব মসজিদ ও খোলা ঈদগাহ মাঠ প্রস্তুত করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এ প্রচেষ্টা মুসল্লিদের জন্য একটি পরিশুদ্ধ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন।

সারা দেশে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সাউন্ড সিস্টেমের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হয়েছে, যাতে নামাজ আদায় করতে আসা সবাই আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর