বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৫, ১৬:৫২

চীন সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে বুধবার (২৬ মার্চ) চীনে যাবেন প্রধান উপদেষ্টা। সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে শুক্রবার (২৮ মার্চ) সকালে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের। বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম।

মূলত এ সফরে অর্থনৈতিক ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এছাড়াও কয়েকটি এমওই হওয়ার সম্ভাবনা আছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক আছে।

এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ নিয়ে তিনি বলেন, তার ভাষণে মূলত স্বাধীনতা দিবস ও ঈদের শুভেচ্ছা ও সরকারের কার্যক্রম তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।
 
শফিকুল আলম বলেন, ভার‍ত-চীন সবাই আমাদের বন্ধু। ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর