বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাপানের ওকায়ামাতে ছড়িয়ে পড়ছে দাবানল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৬:০৯

জাপানের ওকায়াম সিটির একটি পাহাড়ি এলাকায় সপ্তাহের শেষে লাগা দাবানল সোমবার ছড়িয়ে পড়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। অগ্নিনির্বাপণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রবিবার (২৩ মার্চ) আগুন লাগার পর থেকে সোমবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ওকায়াম সিটির মিনামি ওয়ার্ড ও তামানো সিটির কিছু অংশ পুড়ে গেছে।

জাতীয় সম্প্রচারক এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, ঘরবাড়ি, গুদাম ও ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আশেপাশের পৌরসভা থেকে আরও শক্তিশালী বাহিনী যোগ দিয়ে রাতভর অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত রাখে। জাপানের সেলফ- ডিফেন্স ফোর্সেস-এর সদস্যসহ ১০টি হেলিকপ্টার আকাশপথে পানি ছিটাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, আগুন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে, ওকায়ামা সিটি ৪০৩টি পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর