বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

৩১ বছরের ছোট রাশমিকার সঙ্গে প্রেম, সালমান বললেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৫:৫৭

ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমায় ২৮ বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছর বয়সী সালমান। সিনেমা মুক্তির আগেই চর্চায় তাঁদের রসায়ন। গতকাল রোববার মুম্বাইয়ে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ‘সিকান্দার’-এর শিল্পী ও কলাকুশলীরা। সেখানে রাশমিকার সঙ্গে ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলেন সালমান। খবর হিন্দুস্তান টাইমসের

গতকাল মুম্বাইয়ে ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রাশমিকা ও সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে হাজির ছিলেন সালমান। এসেছিলেন তাঁর বাবা সেলিম খানও।

মঞ্চে কথোপকথনের সময় অল্পবয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে ট্রলের প্রসঙ্গ টেনে আনেন ‘ভাইজান’ নিজেই। তিনি বলেন, অনেকেই তাঁর ও রাশমিকার ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন।

সালমান বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।’

সালমান যখন মজা করে কথাগুলো বলছিলেন, তখন লজ্জায় মুখ লোকাতে দেখা যায় রাশমিকাকে। এদিকে গতকালই এসেছে বহু প্রতীক্ষিত ‘সিকান্দার’-এর ট্রেলার। যেখানে ‘লার্জার দ্যান লাইফ’ রূপে দেখা মিলেছে সুপারস্টারের। অ্যাকশন-প্যাকড ছবিতে দেখানো হয়েছে মুম্বাইয়ের একটি অপরাধী চক্রকে ধ্বংসের গল্প।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর